ঢাকায় হারকিউলিস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারকিউলিসের কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য বীরত্বের গল্পগাথা। অদম্য শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে নানা প্রতিকূলতার পথ পাড়ি দিয়ে এগিয়ে যায় হারকিউলিস। সেই গ্রিক পৌরাণিক কাহিনির পরাক্রমশালী বীর হারকিউলিসকে নিয়ে নির্মিত ছবি দ্য লিজেন্ড অব হারকিউলিস গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। সাত কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ১০ জানুয়ারি।
দ্য লিজেন্ড অব হারকিউলিস ছবিতে নামভূমিকায় অভিনয় করেন কেলান লাৎজ। ছবিটি পরিচালনা করেছেন রেনি হারলিন।