ঢাকায় 'কং: স্কাল আইল্যান্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত এক আদিম দ্বীপে অভিযাত্রার কাহিনি নিয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছবি কং: স্কাল আইল্যান্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে আগামীকাল বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হলিউডের নতুন এই অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি।
ছবিটিতে অভিনয় করেছেন টম হিডেলস্টন, ব্রি লারসন, স্যামুয়েল এল জ্যাকসন প্রমুখ। মনস্টার ভার্স ফিল্ম সিরিজের এই ছবিটি পরিচালনা করেছেন জর্ডান ভগ রবার্ট। আগামীকাল থেকে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোয় দেখা যাবে ছবিটি।