ঢাকায় ‘দ্য অ্যাভেঞ্জার্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ২০১২ সালের হলিউডের ব্লকবাস্টার ছবি দ্য অ্যাভেঞ্জার্স। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় ৪ মে। মুক্তির প্রথম তিন দিনেই আয় হয় ২০ কোটি ডলার। ২২ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরই মধ্যে সারা বিশ্বে আয় করেছে ১৪৫ কোটি ৭০ লাখ ডলার। পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে লড়াই করছে আয়রনম্যান (রবার্ট ডাউনি জুনিয়র), ক্যাপ্টেন আমেরিকা (ক্রিস ইভান্স), হাল্ক (মার্ক রাফালো), থর (ক্রিস হেমসওয়ার্থ), হাউকি (জেরেমি রেনার), নিক ফিউরি (স্যামুয়েল এল জ্যাকসন)। তাঁদের সঙ্গে ব্ল্যাক উইডো চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। ছবিটির প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে বাংলালিংক।