ঢাকায় ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর অডিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার ঢাকায় শুরু হচ্ছে ‘লুকিয়ে নয়, এবার গাও চুটিয়ে’ স্লোগান নিয়ে সংগীত প্রতিযোগিতা ‘পাওয়ার ভয়েস: দি ভয়েস অফ বাংলাদেশে’র অডিশন পর্ব। চ্যানেল নাইন ও প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস যৌথভাবে আয়োজন করেছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শীর্ষ বিচারক থাকছেন রুনা লায়লা। বিচারক হিসেবে থাকছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। ইতিমধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের আঞ্চলিক প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি নতুন গাড়ি ও ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা। বিজ্ঞপ্তি।