ঢাকায় ‘প্রিন্স অব পার্সিয়া’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়ংকর এক খঞ্জর হাতে প্রলয় নাচে মেতে উঠেছে খলনায়ক। গোটা দুনিয়াকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। পার্সিয়ার রাজপুত্রের কানে সেই খবর পৌঁছায়। নিজের জীবন তুচ্ছ করে ছুটে যায় খলনায়ককে রুখতে। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রিন্স অব পার্সিয়া (দ্য স্যান্ডস অব টাইম) ছবিটি। রোমাঞ্চ, মারদাঙ্গা, কল্পবিজ্ঞান সবই আছে ছবিটিতে। ২০১০ সালে মুক্তি পাওয়া হলিউডের ব্লকবাস্টার এই ছবিটি আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রেক্ষাগৃহে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।