ঢাকায় 'ফিউরিয়াস সেভেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুক্তির দিনই ঢাকায় আসছে হলিউডের জনপ্রিয় ছবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর সপ্তম কিস্তি ফিউরিয়াস সেভেন। ৩এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী শুক্রবার থেকে ছবিটি দেখানো হবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ও ব্লকবাস্টার সিনেমাসে। এবারের ছবি উৎসর্গ করা হয়েছে প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে, যিনি ২০১৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। জেমস ওয়ান পরিচালিত ফিউরিয়াস সেভেন-এ শেষবারের মতো দেখা যাবে পল ওয়াকারকে।
এবারের ছবিতেও অভিনয় করেছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, মিশেল রডরিগেজ, জর্ডানা ব্রুইস্টার ও লুডাক্রিস। সঙ্গে আরও যুক্ত হয়েছেন জেসন স্ট্যাথাম। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের আগের ছবিটি মুক্তি পায় ২০১৩ সালের মে মাসে।