ঢাকায় ‘ভূমিকন্যা’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে প্রতি মাসে ঢাকায় নাটক মঞ্চায়নের আওতায় এবার আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটকের দল রাজশাহী অনুশীলন নাট্যদল। ৮ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে দলের ভূমিকন্যা নাটকটির প্রদর্শনী হবে। ইলা মিত্রের নেতৃত্বে সংগঠিত নাচোল বিদ্রোহ অবলম্বনে রচিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক। দল সূত্রে জানা গেছে, এদিন নাটকটি শুরু হওয়ার আগে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বিশিষষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নাটকটিতে অভিনয় করছেন আনোয়ারা নিপা, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল কাফি লিপু, যোবায়ের শাওন, হুমায়ন শাকিল, রাফিউল আলম জুয়েল, ইব্রাহিম হোসেন, কর্নেলিয়াস হাঁসদা, হিমেল হাঁসদা, আমাজান আরাফি, রাফিজুল অপু, ঋতু মালো, সমাপন সরকার, পূর্ণিমা সরকার, শাহাদত হোসেন, স্যামসন হাঁসদা, শুভ কর্মকার, লাভলি বিশ্বাস, অলিভিয়া বিশ্বাস, বুলবুল, সুলীন, মামুনুর রশীদ জন, সোহাগ, এ্যামিলি হেমব্রম, লিলি মার্ডি ও মেহেরুন মনি। এখানে অনুশীলনের নিয়মিত নাট্যকর্মীরা ছাড়াও নাচোল অঞ্চলের আদিবাসীরাও অভিনয় করছেন। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান।