ঢাকায় ‘রব-বি-হুড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকি চ্যান অভিনীত রব-বি-হুড ছবিটি এখন ঢাকায়। স্টুডিও এইটিনের বক্স অফিস কাঁপানো ছবিটি ১৬ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য এনেছেন সৈয়দ মোজাফফর হোসেন। তিনি জানান, জুলাই মাসে একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।জানা গেছে, প্রাথমিকভাবে ছবিটি প্রদর্শনের জন্য মধুমিতা, বলাকা ও স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। অ্যাকশন ও কমেডি ধাঁচের ছবিটি পরে ঢাকার বাইরেও মুক্তি দেওয়া হবে।