ঢাকায় ‘সরহাদেঁ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও পাকিস্তানের দুই প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও মেহেদী হাসানের দ্বৈত কণ্ঠে গাওয়া দুর্লভ গান নিয়ে এসেছে সরহাদেঁ: সংগীত সীমান্তরেখা পেরিয়ে। গানটি হলো ‘তেরে মিলনা বহুত আচ্ছা লাগে হ্যায়’। ফরহাত শেহজাদের লেখা গানটির সুর করেছেন মেহেদী হাসান। অ্যালবামটি প্রকাশ করেছে সারেগামা। এই অ্যালবামে রয়েছে লতার একক কণ্ঠে গাওয়া গানও। আরও গেয়েছেন গুলাম আলী, হরিহরণ, ঊষা মঙ্গেশকর, সনু নিগম, সুরেশ ওয়াদকার ও রেখা ভরদ্বাজ। তাঁরা সবাই গেয়েছেন জাবেদ আখতারের লেখা গান। সুর করেছেন ময়ুরেশ পাই।১৪ এপ্রিল ভারতের মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত অ্যালবামটি ঢাকায় এনেছে এলিফ্যান্ট রোডের গানের ডালি। এই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ দানিক বলেন, ‘সরহাদেঁ: সংগীত সীমান্তরেখা পেরিয়ে অ্যালবামটির ব্যাপারে এ দেশের কিছু শ্রোতার যথেষ্ট আগ্রহ লক্ষ করছি।’