ঢাকায় ‘হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের আধুনিক সংস্করণ হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স। ১৮ মে সন্ধ্যায় হোটেল র্যাডিসন ব্লুর উৎসব হলে নাটকটির প্রদর্শনী হবে। পরিচালক রজত কাপুর জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত নাটকটির ১২৬টি প্রদর্শনী হয়েছে। হাস্যরস তৈরির জন্য ইংরেজি ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ইতালীয়, ফরাসি এবং সোয়াহিলি ভাষার ব্যবহার করা হয়েছে।নাটকটির অভিনয়শিল্পীদের মধ্যে কালকি কোয়েচলিনও আছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দেব ডি, জিন্দেগি না মিলেগি দোবারা, দ্য গার্ল ইন ইয়েলো বুটস ও শয়তান। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন অতুল কুমার, নিল ভুমপালাম, নমিত দাস, সুজয় সাপলে, পূজা স্বরূপ।ঢাকায় এই প্রদর্শনীর আয়োজন করেছে এক্সকালিবার এন্টারটেইনমেন্ট, যাত্রিক ও কালচারপট। আর পৃষ্ঠপোষক এয়ারটেল বাংলাদেশ লি.।