ঢালিউড অ্যাওয়ার্ডে একঝাঁক তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন সেন্টারে শনিবার অনুষ্ঠিত হবে ‘ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড ২০১০’ অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত বুধবার সকালে একঝাঁক তারকা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, অপূর্ব, ইমন, প্রভা, সারিকা, বেবী নাজনীন, বালাম, হূদয় খান, বিন্দু, নওশীন, মীম, রোমানা, ফারাহ রুমা প্রমুখ। আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যানহাটন সেন্টারে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশ টিভি ও নিউইয়র্কের বাংলা সাপ্তাহিক ঠিকানা।