ঢালিউড কর্নার
আগামীকালের ছবিনতুন বছরের প্রথম চলচ্চিত্র মা আমার চোখের মণি। আগামীকাল এই একটিমাত্র চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নির্মাণ করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবনূর। বছরের শেষ চলচ্চিত্রটিও ছিল শাবনূরের।মা আমার চোখের মণি ছবিতে আরও আছেন বাপ্পারাজ, রোমানা, সম্রাট, নীরব, সুচরিতা ও রাজ্জাক।পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, একটি সংসারকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। শাবনূর ও নীরব ভাইবোন। তাঁদের বাবা খুনিদের হাতে প্রাণ হারানোর পর মা সুচরিতা অনেক কষ্ট করে দুজনকে বড় করে তোলেন। ঘটনাচক্রে নীরবের সঙ্গে খুনির মেয়ের প্রেম হয়। তারপর ভাই ও বোনের মধ্যে সংঘাত দেখা দেয়। বোন শাবনূর ভাই নীরবকে বাবার খুনির মেয়েকে ভুলে যেতে বললে সংঘাত বেড়ে যায়।শুটিং চলছেএক টাকার দেনমোহরএফডিসির তিন নম্বর ফ্লোরে তখন চলছে এক টাকার দেনমোহর ছবির শুটিং। এম বি মানিক পরিচালিত এ ছবির একটি দৃশ্যে তখন কাজ করছিলেন উজ্জ্বল ও রেবেকা। মূলত, দুই পরিবারের সংঘাতপূর্ণ অবস্থায় এক পরিবারের ছেলে আরেক পরিবারের মেয়ে এক টাকার দেনমোহরে বিয়ে করে। এই নিয়ে ঘটনা জমে ওঠে। ৯ জানুয়ারি পর্যন্ত এই ছবির শুটিং চলবে এফডিসিতে। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস।তিন ছবির আবহসংগীতপরিচালক সোহানুর রহমান সোহান একই সঙ্গে তিনটি ছবির আবহসংগীত নিয়ে ব্যস্ত। মন শুধু মন ছুঁয়েছে ছবির কাজও প্রায় শেষ করে এনেছেন বলে জানান তিনি। এরপর ছবিটির সেন্সর প্রিন্ট তৈরি করা হবে। ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা ও আমিন খান। স্পিড ছবির আবহসংগীতের কাজ দু-এক দিনের মধ্যেই শুরু হচ্ছে বলে জানালেন পরিচালক। দেশি ও বিদেশি শিল্পীদের নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, আলমগীর এবং রাশিয়া ও ইরানের অভিনয়শিল্পীরা। কোটি টাকার প্রেম ছবির আবহসংগীতের কাজ শুরু হবে এফডিসিতে। গত সপ্তাহে ছবিটি দেখেছেন পরিচালক সোহান। বললেন, বেশ উপভোগ্য ছবি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।