ঢালিউড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির মিছিলে ‘অন্তরে আছো তুমি’প্রায় এক মাস পর আবার নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবির নাম অন্তরে আছো তুমি। ছবিটি মুক্তি পাবে ২০ মে। পি এ কাজল পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।দুটি ছবির মহরত অনুষ্ঠিতপরিচালক বদিউল আলম খোকন সম্প্রতি দুটি নতুন ছবির কাজ শুরু করেছেন। একটি প্রযোজনা করছেন মোহাম্মদ হোসেন, অন্যটি মাহমুদুল হাসান টিটু। ছবি দুটি হচ্ছে বস নাম্বার ওয়ান ও আমিই নাম্বার ওয়ান।দুটি ছবিরই মহরত হয়েছে এফডিসিতে। বস নাম্বার ওয়ান ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, নিপুণ, সাহারা, মিশা সওদাগর প্রমুখ। আমিই নাম্বার ওয়ান ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর, গাঙ্গুয়াসহ আরও অনেকেই। মহরত অনুষ্ঠিত হওয়ার পর পরিচালক প্রথম বস নাম্বার ওয়ান ছবির মারামারির শেষ দৃশ্যের শুটিং করেছেন। আর আমিই নাম্বার ওয়ান ছবির গানের শুটিং করেছেন সাভারের গলফ ক্লাবে।সেন্সরে যাচ্ছে ‘তোর কারণে বেঁচে আছি’শুটিং, ডাবিং ও আবহসংগীতের কাজ শেষ হয়েছে তোর কারণে বেঁচে আছি ছবির। পরিচালক এম বি মানিক জানালেন, তোর কারণে বেঁচে আছি ছবিটির সেন্সর প্রিন্টের কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়বে। রোমান্টিক-অ্যাকশন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।এফডিসিতে এক চক্করআগের মতো এখন সিনেমার শুটিং নেই, ডাবিং নেই। এফডিসিতে লোকের আনাগোনাও কমে গেছে—এমন দৃশ্য কয়েক মাস থেকেই দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে এফডিসির পরিবেশ। কাজ না থাকলেও এফডিসি এখন লোকে লোকারণ্য। গত বৃহস্পতিবার এফডিসিতে ঢুকে দেখা গেল নানা স্থানে জটলা। নানা রকম পোস্টার আর ব্যানার। এফডিসিজুড়ে এখন নির্বাচনী আমেজ। বিশেষ করে, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বড় রকমের উত্তাপ। দুটি প্যানেল লড়ছে নির্বাচনে। উভয় প্যানেলের সমর্থকেরা জটলা করে ছোটখাটো সমাবেশ করছেন। নিজের প্যানেলের পক্ষে প্রচার চালাচ্ছেন তাঁরা। সহকারী শিল্পীদের মন জোগানোই এখন প্রার্থীদের প্রধান লক্ষ্য। দেখা গেল, পরিচালক সমিতির নেতারাও নির্বাচনকে ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ বা প্রকাশ্যে শাকিবকে সমর্থন দিচ্ছেন, আবার কেউ কেউ মিজুকে সমর্থন জানাচ্ছেন।প্রযোজকদের মধ্যে একটি অংশ শাকিবকে ভোট দেওয়ার জন্য জুনিয়র শিল্পীদের যেমন বোঝাচ্ছে, তেমনি আবার অপর অংশটি মিজু আহমেদকে কেন ভোট দেওয়া দরকার, সে বিষয়টিও তুলে ধরছে।কয়েকজন সহশিল্পীকে পাওয়া গেল এফডিসির ক্যানটিনে। তাঁদেরই একজন বললেন, ‘নির্বাচন এলে বড় বড় শিল্পীরা কত ভালো কথা বলেন। কিন্তু অসময়ে কেউই খোঁজ নেন না। অসুখ হলে কেউ একবার ফিরেও দেখেন না। তাই এবার ভোট দেব সব বুঝে-শুনে।’ক্যানটিন থেকে বেরোতেই দেখা গেল কাজী মারুফকে। তিনি মানিক রতন ছবির শুটিং করছেন। কাজী হায়াত ছবিটি নির্মাণ করছেন। এখন মধ্যাহ্নভোজনের বিরতি চলছে। একটু পরই আবার কাজ শুরু হবে।৩ নম্বর ফ্লোরের সামনে আসতেই আবার মানুষের জটলা। শাকিব খান ও তাঁর সমর্থকেরা গণসংযোগ করছেন। নায়িকা নিপুণও এসে যোগ দিলেন। বললেন, ‘শুটিং করছি আর ফাঁকে ফাঁকে ভোট চাইছি। আশা করছি, আমাদের প্যানেল জয়ী হবে।’একটু পরই দেখা গেল মিজু আহমেদকে। তিনি গত দুই বছরে শিল্পী সমিতির জন্য কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন, তারই কিছু বর্ণনা দিচ্ছিলেন।দেখা হলো চাষী নজরুল ইসলামের সঙ্গে। বললেন, এফডিসিতে শুধু মানুষ আর মানুষ। কাজকর্ম নেই, কিন্তু নির্বাচন নিয়ে মানুষের রয়েছে আগ্রহ। চলচ্চিত্রশিল্প যদি না বাঁচে, তা হলে এ নির্বাচন দিয়ে খুব বেশি উপকার হবে কি?  আনন্দ প্রতিবেদক