ঢালিউড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক সমিতির ৩০ বছর পূর্তিতে নানা আয়োজনচলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি উদ্যাপন হয়ে গেল। ডিসেম্বরের শেষ সপ্তাহে এফডিসি ছিল উৎসবমুখর। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পর পর তিন দিন তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে এই আয়োজন উপভোগ করেন। তিন দিনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কখনো মঞ্চস্থ হয় নাটক, কখনো বা সংগীতনির্ভর অনুষ্ঠান জলসা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। আবার শেষ দিন এস এ হক অলীকের গ্রন্থনা ও পরিকল্পনায় তারকাদের জমজমাট উপস্থিতিতে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী, রিয়াজ, পপি, অঞ্জনা, ফেরদৌস, শিমলা, কাজী মারুফ, তমা মীর্জাসহ আরও অনেকেই। এঁদের কেউ কেউ করেন উপস্থাপনা আবার কেউ অংশ নেন গানের সঙ্গে নৃত্য পরিবেশনে। এর বাইরে বিভিন্ন সিনেমা হলে এই সময়ের ব্যবসাসফল চলচ্চিত্রগুলোও প্রদর্শিত হয় বিভিন্ন প্রেক্ষাগৃহে।পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান বললেন, ‘যখন আমাদের চলচ্চিত্র দুঃসময় পার করছে, তখনই আমরা চেয়েছিলাম সবাইকে নিয়ে একটি মিলনমেলা করতে। এখানে সেমিনার হয়েছে। চলচ্চিত্র কীভাবে বাঁচবে, তাও আলোচনা হয়েছে। সফলভাবে এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুশি।’মহাসচিব এফ আই মানিক বললেন, চলচ্চিত্র একটি শিল্প—সাংস্কৃতিক ও বাণিজ্যিক উভয় অর্থেই। এত দিন এটা শুধু নামেই ছিল, ইন্ডাস্ট্রির কোনো সুযোগ-সুবিধা এটি ভোগ করেনি। কিন্তু এবার শিল্পমন্ত্রী জানিয়েছেন, এই সরকারের আমলেই চলচ্চিত্রশিল্প ইন্ডাস্ট্রির সব সুযোগ-সুবিধা লাভ করবে।এখন চম্পাশুধু অভিনয় নিয়ে নয়, ব্যস্ত রয়েছেন সংসার আর সমাজসেবামূলক কাজ নিয়ে। কয়েক দিন আগেই বড় দুই বোন সুচন্দা ও ববিতার সঙ্গে নানার বাড়ি ঘুরে এলেন মায়ের নামে হাসপাতাল গড়ার কাজে। ববিতার এই উদ্যোগের সঙ্গে চম্পা নিজেকে জড়াতে পেরে খুবই খুশি।অভিনয়ের খবর জানতে চাইলে তিনি জানালেন, মনের মানুষ ছবির পরে রূপগাওয়াল নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সিলেটের আদিবাসীদের গল্পের এই ছবির শুটিং শেষ করে কিছুদিন আগেই ফিরলেন সিলেট থেকে। জানালেন, ২০১১ সালে সবচেয়ে বড় কাজটি করেছেন। সেটি হলো একমাত্র মেয়ে এষাকে বিয়ে দিয়েছেন।আজ ৫ জানুয়ারি। অনেকেই হয়তো জানেন না, আজকের দিনটিতে জন্ম নিয়েছিলেন চম্পা। চম্পাকে জন্মদিনের শুভেচ্ছা।জায়েদ ও রোমানাকে দিয়ে নতুন বছরের যাত্রাঢাকার চলচ্চিত্রশিল্প নতুন বছরের যাত্রা শুরু করল জায়েদ খান ও রোমানাকে নিয়ে। ১ জানুয়ারি এফডিসির খোলা চত্বরে সকাল থেকেই শিল্পীদের আগমন শুরু হয়। পরিচালক মনতাজুর রহমান আকবর অতিথিদের স্বাগত জানালেন। এখন অপেক্ষা মাসুদ পারভেজ সোহেল রানার জন্য। তিনি আসার পরই শুভ মহরত করা হলো। ছবির নাম সবুজ কেন অপরাধী। সবার দৃষ্টি ছবির প্রধান দুটি চরিত্র রোমানা ও জায়েদ খানের দিকে। মহরতের শুরুতেই বছরের প্রথম দিনে প্রথম ছবি হিসেবে সবুজ কেন অপরাধী এবং এর শিল্পী, কলাকুশলীদের পরিচয় করিয়ে দিয়ে শুভ কামনা চাওয়া হয়। এরপর মহরতের ক্ল্যাপস্টিক দেওয়া হয়। তার পরই শুটিংয়ে অংশ নিলেন জায়েদ ও রোমানা। দিনভর শুটিং করলেন তাঁরা। জায়েদ বললেন, ‘২০১২ সালের প্রথম দিনে প্রথম ছবির কাজ শুরু করলাম। আশা করি, সবুজ কেন অপরাধী ছবিটি নিয়ে আমি দর্শকদের আরও কাছাকাছি যেতে পারব।’ রোমানা জানালেন, তিনি এর আগে মনতাজুর রহমান আকবরের ছবিতে কাজ করেছেন। সফলতাও পেয়েছেন। এবারও একই রকম প্রত্যাশা করছেন তিনি।