ঢালিউড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসিতে একচক্করসোমবার। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কড়ইতলায় সহশিল্পীরা কাগজে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। এদিক-ওদিক খোঁজ করতেই জানা গেল, একটিমাত্র সিনেমার শুটিং চলছে। ছবির নাম মাই নেম ইজ সুলতান। তবে এই ছবিতে সুলতান চরিত্রের অভিনেতার আজ কোনো কাজ নেই। কাজ আছে সুলতানের বড় শত্রু মিশা সওদাগরের। এফ আই মানিক পরিচালিত এ ছবির একটি গানের শুটিংয়ের আয়োজন করা হয়েছে জসিম ফ্লোরে। সেখান নৃত্যপরিচালক আজিজ রেজার নির্দেশনায় তাঁর নাচের ছেলেমেয়েরা মিশা সওদাগরের সঙ্গে অংশ নিচ্ছেন।শুটিং শুরু হয়েছে মাত্র, হঠাৎ পুরো শুটিং ফ্লোর অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎবিভ্রাট। ২০ মিনিট পর যদিও বা বিদ্যুতের আলো জ্বলল, কিন্তু কয়েক মিনিটেই বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেল। পরিচালক কিছুটা বিরক্ত হয়েই বললেন, দুপুরের খাবার খেয়ে নিন সবাই। বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে ততক্ষণেই। মিশা চলে গেলেন শিল্পী সমিতির কার্যালয়ে।একসময়ের বহু ব্যবসাসফল ছবির প্রযোজক মনতাজুর রহমান আকবর টিভি অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করছেন। জানতে চাইলাম, সিনেমা বানাবেন না? ‘যদি কেউ পরিচালনা করতে বলেন, তবে বানাব। কিন্তু প্রযোজনা আর নয়। একটি ১৩ পর্বের ধারাবাহিক নাটক বানাতে পারি। এর বেশি কিছু নয়। কারণ, ছবি বানিয়ে একসঙ্গে অনেক টাকা লোকসান দেওয়ার অবস্থা নেই আমার।’ ১০ ফেব্রুয়ারি ‘লাল টিপ’ ১৯৯৭ সালে লাভলি বার্ড ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন নাতালি ফ্রানেচসকি। এই অভিনয়শিল্পী জানগার্দির, সনদ্রিন ইন দ্য রেইন, ইউরিস লাটরিফ—ফ্রান্সের এ টিভি সিরিয়ালগুলোতে অভিনয় করেন। তিনি অভিনয় করেছেন বাংলাদেশের লাল টিপ চলচ্চিত্রে। ছবিটি এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করেছে এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। ছবিতে বাংলাদেশের কুসুম শিকদার ও ইমন গুরুত্বপূর্ণ দুুটি চরিত্রে অভিনয় করেছেন।ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এর বিপণন কর্মকর্তা ইবনে হাসান খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একটি বিশ্বমানের ছবি উপহার দিতে চাই। ছবিটি নির্মাণ করেছেন স্বপন আহমেদ। এতে বিশ্বমানের কারিগরি সুবিধা ব্যবহার করা হয়েছে।’