ঢালিউড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির মিছিলে ‘জীবনে তুমি মরণে তুমি’পরিচালক অপূর্ব-রানা এবার নতুন এক জোড়া মুখ উপহার দিচ্ছেন—জেফ ও শ্রেয়া। তাঁদের নিয়েই পরিচালক নির্মাণ করেছেন প্রেমের ছবি জীবনে তুমি মরণে তুমি। আগামী ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে সারা দেশে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, আমান খান, সিনথিয়া, রমিজ রাজা ও রেবেকা। ৩ ফেব্রুয়ারি ‘আই লাভ ইউ’নতুন বছরে শাকিব-পূর্ণিমার প্রথম ছবি আই লাভ ইউ। মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। এ ছবিতে আরও অভিনয় করেছেন রেসি ও নীরব। ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। পরিচালক জানিয়েছেন, এটি একটি চতুর্ভুজ প্রেমের ছবি। এখানে ভুল-বোঝাবুঝি থেকেই ঘটনার সূত্রপাত হয় এবং আস্তে আস্তে তা বিরহে রূপ নেয়। পরে আবার একটি ঘটনা থেকেই সবার ভুল-বোঝাবুঝি ভেঙে যায়। এ ছবির সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল, হাবিব ওয়াহিদ, ইমন সাহা ও হূদয় খান। ছবির বিভিন্ন দৃশ্যে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, এস আই টুটুল, হূদয় খান, ন্যান্সি, সোনিয়া ও কণা।