ঢালিউড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্সরে যাচ্ছে অনিশ্চিত যাত্রাসরকারি অনুদানে নির্মিত অনিশ্চিত যাত্রা ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। মাহমুদুল হকের মাটির জাহাজ উপন্যাস অবলম্বনে নির্মিত অনিশ্চিত যাত্রা ছবিটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। এর চিত্রনাট্য করেছেন ফারহানা মিঠু। চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু।ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, শিউলি শিলা।পরিচালক বেলাল আহমেদ জানিয়েছেন, অনিশ্চিত যাত্রার নির্মাণকাজ শেষ করার পর তথ্য মন্ত্রণালয়ের অনুদান কমিটি ছবিটি দেখে অনুমোদন দিয়েছে। চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে তিনি জানান।শুরু হলো রক্তাক্ত প্রেমদীর্ঘদিন পর পরিচালক আহমেদ আলী মণ্ডল নতুন ছবির কাজ শুরু করলেন। ছবিটির নাম রক্তাক্ত প্রেম। ১৭ ফেব্রুয়ারি এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এর পর থেকে পরিচালক টানা শুটিং করছেন। অ্যাকশন ও প্রেমের গল্প দিয়ে তৈরি করা হয়েছে ছবিটির চিত্রনাট্য। ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন জায়েদ খান, মনিকা, আহমদ শরীফ প্রমুখ।সেন্সর বোর্ড থেকে ছাড় পেল অন্তরে প্রেমের জ্বালাএকাধিক নতুন মুখ নিয়ে পরিচালক কালাম কায়সার নির্মাণ করেছিলেন অন্তরে প্রেমের জ্বালা। ২৭ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শন করা হয়। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, তারা ছবিটির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রেমের গল্পনির্ভর এই ছবিতে অভিনয় করেছেন নবাগত সাজিদ খান, সানাই, আসিফ, ডানা, কাজী হায়াৎ, রেবেকা, কাবিলাসহ অনেকে।জসীম ফ্লোরে নিঃস্বার্থ ভালোবাসাপ্রথমে প্রযোজক, তারপর নায়ক। এবার তিনি পরিচালক। অভিনয়ের পাশাপাশি এবার ছবি নির্মাণ করছেন অনন্ত। ছবির নাম নিঃস্বার্থ ভালোবাসা। এফডিসির জসীম ফ্লোরে বেশ বড় একটি সেট তৈরি করে টানা শুটিং করছেন তিনি। প্রেমের গল্পনির্ভর এই ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন রাজ্জাক, বর্ষা, অনন্ত, মিশা সওদাগরসহ অনেকে।