ঢালিউড ২০১০
চলচ্চিত্রে বড় রকমের ধসএ বছরটা বাংলা চলচ্চিত্রের জন্য মোটেও সুখকর ছিল না। বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবি মিলিয়ে এ বছর মোট ৫৭টি ছবি কাগজ-কলমে মুক্তি পেলেও ৫০টি ছবি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর মধ্যে বেশির ভাগ ছবিতেই বিনিয়োগ করা পুঁজি তুলতে পারেননি প্রযোজকেরা। অনেক প্রযোজক আর পরে ছবি বানাতে পারেননি। খোঁজ নিয়ে দেখা গেছে, এখন একটি ছবি কম বাজেটে বানাতে গেলেও খরচ পড়ে যায় কোটি টাকার মতো। আর শাকিব খানকে নিয়ে ছবি বানালে দুুই কোটি টাকা বিনিয়োগ করতে হয়। বাস্তবতা হচ্ছে, এই টাকা প্রযোজকেরা খুব সহজেই তুলে আনতে পারেন না। তাই চলচ্চিত্র-ব্যবসা এখন অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। শাকিব-অপু নিষিদ্ধ, দ্বন্দ্ব, বন্ধুত্বপ্রযোজক পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেনের নাম্বার ওয়ান শাকিব খান ছবির সামান্য কিছু কাজ বাকি ছিল। কিন্তু কাজ যেন আর শেষ হয় না। ছবির শুটিংয়ের তারিখ যেভাবে হোসেন চাইছিলেন অপুর কাছ থেকে, সেভাবে তিনি পাচ্ছিলেন না। একপর্যায়ে অপুকে প্রযোজক পরিবেশক সমিতিতে তলব করা হয়। কিন্তু অপু তাতে সাড়া দেননি। তখন প্রযোজক পরিবেশক সমিতি অপুুকে চলচ্চিত্রশিল্পে নিষিদ্ধ ঘোষণা করে। শাকিব প্রযোজক সমিতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে সমিতির নেতারা শাকিব খানকেও নিষিদ্ধ ঘোষণা করেন। পুরো চলচ্চিত্রশিল্পে অস্থিরতা তৈরি হয়। একপর্যায়ে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এফডিসি কর্তৃপক্ষ এ ঘটনার সুষুম সমাধান করে। তাঁরা আবার কাজ করা শুরু করেন।বছরের মাঝামাঝি সময়ে নায়ক শাকিব হঠাৎ করেই ঘোষণা দেন, তিনি আর অপু বিশ্বাসের সঙ্গে কাজ করবেন না। শাকিবের সিদ্ধান্তকে মেনে নেন বেশ কজন প্রযোজক। তাঁরা অপুকে ছবি থেকে বাদ দিয়ে অন্য নায়িকাদের নিতে যখন ব্যস্ত, তখনই শাকিব আবার বলেন তিনি অপুকে ভুল বুঝেছিলেন। তাই তাঁর সিদ্ধান্ত বদলাচ্ছেন। শাকিবের এমন আচরণের জন্য ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পাইরেসির বিরুদ্ধে অভিযানচলচ্চিত্রশিল্প অশ্লীলতার দায় থেকে রক্ষা পেলেও ভিডিও পাইরেসি থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছিল না। সে সময়ই র্যাবের একের পর এক অভিযানের মুখে ধরা পড়ে ভিডিও পাইরেসির অন্যতম হোতা পোস্টার মিলন, বিপ্লব। এ দুুজন আটক হওয়ার পরই চলচ্চিত্রশিল্প থেকে যেন পাইরেসি হঠাৎ বন্ধ হয়ে যায়। ছবি মুক্তির আগে পাইরেসি ঠেকাতে কোনো প্রযোজককে আর টাকা খরচ করতে হয়নি। তারকাশূন্য বছরসারা বছর ধরেই চলচ্চিত্রশিল্পে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। নামেই যাঁরা অনেক জনপ্রিয়, এমন অনেক মুখ এ বছর ছিলেন ম্লান। অনেকেই এখনো ব্যাপারটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। যে শাবনূূরের নামেই ছবিঘরে মানুষ আসত, তিনি বছরের বেশির ভাগ সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। তাঁর হাতে এখন মাত্র তিন-চারটি ছবি। এ বছরে তাঁর ছবি মুক্তি পেয়েছিল চারটি, কিন্তু একটি ছবিও ব্যবসাসফল হয়নি। রিয়াজও হঠাৎ করেই চলচ্চিত্রশিল্প থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। হাতে কোনো ছবিই নেই।এ বছরে রিয়াজ অভিনীত যে ছবিগুলো মুক্তি পেয়েছে, সেগুলো আরও হতাশ করেছে ব্যবসায়ীদের। মাঝেমধ্যে একটি-দুুটি ছবি করে নিজের উপস্থিতির কথা জানান দিলেও এ বছর মৌসুুমী খুব বেশি একটা সরব ছিলেন না। বছরের বেশির ভাগ সময় ফেরদৌস কলকাতায় ছিলেন ব্যস্ত। নিজে একটি ছবিও প্রযোজনা করছেন। বছরের আলোচিত যাঁরাশাকিব খানগত বছরের মতো এবারও ঢালিউডে ছিল শাকিব খানের একক রাজত্ব। বছরটা শুরু হয়েছিল শাকিব খান অভিনীত টাকার চেয়ে প্রেম বড় ছবি দিয়ে। সাফল্যের সঙ্গেই যাত্রা করেন তিনি। শাকিব পুরো বছরে ১৮টি ছবি উপহার দিয়েছেন। এগুলোর কোনোটি হয়েছে সুপার ডুপার বাম্পার হিট, কোনোটি সুপারহিট আবার কোনোটি মধ্যমানের ব্যবসাসফল চলচ্চিত্র। এ বছরই পর্দায় দেখা গেছে, শাকিব খানের নামে গান তৈরি হয়েছে। তাঁর ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে আরও ছিল ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খান, হায় প্রেম হায় ভালোবাসা, প্রেমে পড়েছি প্রভৃতি।মারুফশাকিবের পর এখন নির্মাতারা যাঁকে নিয়ে অনেকটাই সফল, তিনি মারুফ। এ বছর মারুফ অভিনীত মোট নয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে বড়লোকের ১০ দিন গরিবের এক দিন ছবিটি সুপারহিট হয়েছে। আর সাধারণ মানের যে ছবিগুলো ব্যবসাসফল হয়েছে, তার মধ্যে আছে ৫ টাকার প্রেম, মা আমার জান, ওরা আমাকে ভালো হতে দিল না।আমিন খান২০১০ সালে আমিন খান অভিনীত মোট চারটি ছবি মুক্তি পেয়েছিল। এর মধ্যে ব্যবসাসফল ছবির তালিকায় ছিল আমার স্বপ্ন আমার সংসার। ইমনঢাকার চলচ্চিত্রে নতুনদের মধ্যে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন নির্মাতারা, তিনি ইমন। ২০১০ সালে এ কে নাজিমউদ্দিন প্রযোজিত ১০টি চলচ্চিত্রে সই করে আলোচনায় উঠে আসেন তিনি। এ বছর ইমন অভিনীত মোট চারটি ছবি মুক্তি পায়। তাঁর ৫ টাকার প্রেম এবং বছরের শেষে মুক্তি পাওয়া যেমন জামাই তেমন বউ ছবিটিও ব্যবসায়িকভাবে সফল। নীরবএ বছর নরিবের দুটি ছবি মুক্তি পায়। এর মধ্যে বলো না তুমি আমার ছবিটি সুপার-ডুপারহিট ব্যবসা করে। অপু বিশ্বাস২০১০ সালটা অপু শুরু করেছিলেন টাকার চেয়ে প্রেম বড় ছবির ব্যবসায়িক সফলতা দিয়ে। এ বছর তিনি একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তাঁর মোট ১৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। অপুর অভিনয়জীবনে এটাই ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ ছবির মুক্তির রেকর্ড। ২০১০ সালে শাকিবের সঙ্গে অপুর জুুটি আরও পাকাপোক্ত হয়। এ বছর অপু অভিনীত অন্য সফল ছবিগুলো হচ্ছে, প্রেমে পড়েছি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খানসহ আরও কিছু ছবি।পূর্ণিমাপুরোনো নায়িকাদের মধ্যে ২০১০ সালে পূর্ণিমাই ছিলেন ঝলমলে। এ বছর তিনি মোট আটটি ছবি নিয়ে দর্শকদের সামনে আসেন। এর মধ্যে বেশির ভাগ ছবিই ছিল সফল। পূর্ণিমা অভিনীত ছবিগুলোর মধ্যে সফল হয়েছে আমার স্বপ্ন আমার সংসার, পরান যায় জ্বলিয়া, আমার মা আমার অহঙ্কার এবং ওরা আমাকে ভালো হতে দিল না।রেসি২০১০ সালে বেশ জোরালোভাবে উঠে এসেছেন রেসি। একাধিক ব্যবসাসফল ছবির নায়িকা হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। এ বছরও তাঁর মোট নয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সফল ছবিগুলোর মধ্যে আছেআমার স্বপ্ন আমার সংসার, ৫ টাকার প্রেম, মায়ের জন্য মরতে পারি, কাজের মানুষ, রিকশাওয়ালার ছেলে।সাহারাপ্রিয়া আমার প্রিয়া খ্যাত ছবির নায়িকা সাহারা ২০১০ সালেও ছিলেন বেশ আলোচনায়। এ বছর মোট সাতটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। সাহারার সফল ছবিগুলোর মধ্যে ছিল ভালোবেসে মরতে পারি, অশান্ত মন প্রভৃতি।নিপুণএ বছর নিপুণ অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে বাপ বড় না শ্বশুর বড় ছবিটি দিয়ে নিপুণ আলোচনায় চলে আসেন। চলতি বছরেই নিপুণ মোট ছয়টি নতুন চলচ্চিত্র হাতে পেয়েছেন শাকিবের সঙ্গে। সব মিলিয়ে নিপুুণের জন্য বছরটাও ছিল শুভ।ব্যবসাসফল ১০টি চলচ্চিত্র১. ভালোবাসলেই ঘর বাঁধা যায় না পরিচালক: জাকির হোসেন রাজু ২. নাম্বার ওয়ান শাকিব খানপরিচালক: বদিউল আলম খোকন৩. প্রেমে পড়েছিপরিচালক: শাহাদাৎ হোসেন লিটন৪. আমার স্বপ্ন আমার সংসার পরিচালক: এফ আই মানিক৫. বলো না তুমি আমারপরিচালক: এম বি মানিক৬. হায় প্রেম হায় ভালোবাসাপরিচালক: নজরুল ইসলাম খান৭. জীবন মরণের সাথীপরিচালক: শাহাদাৎ হোসেন লিটন৮. কাজের মানুষপরিচালক: মনতাজুর রহমান আকবর৯. টাকার চেয়ে প্রেম বড়পরিচালক: শাহাদাৎ হোসেন লিটন১০.বড়লোকের ১০ দিন গরিবের এক দিনপরিচালক: শেখ নজরুল ইসলামচলচ্চিত্রশিল্প যাঁদের হারালএ বছরে চলচ্চিত্রশিল্পকে কাঁদিয়ে চলে গেছেন অনেক গুণী মানুুষ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব বেবী ইসলাম, অভিনেত্রী রওশন আরা, অভিনেতা সাইফুদ্দিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব বুলবুুল আহমেদ, আজমল হুদা মিঠু, চলচ্চিত্রনির্মাতা নূর হোসেন বলাই।নতুন যাঁরা সফল ২০১০ সালে ২০ জনের মতো নতুন মুখের অভিষেক হয়েছে বাংলা চলচ্চিত্রে। তবে তাঁদের মধ্যে সফল এবং আলোচনায় উঠে এসেছেন মাত্র কয়েকজন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সফল ছিলেন শখ। এম বি মানিক পরিচালিত বলো না তুমি আমার ছবি দিয়ে শখ বাজিমাত করেছেন। প্রথম চলচ্চিত্র দিয়ে সফল হলেও শখ বছর শেষেও আর নতুন কোনো চলচ্চিত্র হাতে নেননি। শখ ছাড়া নতুনদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন তমা মীর্জা। বলো না তুমি আমার ছবি দিয়ে তমাও যাত্রা করেছেন রুপালি জগতে। বর্তমানে তিনি হাতে নিয়েছেন চারটি নতুন চলচ্চিত্র। খোঁজ দ্য সার্চ ছবিতে বর্ষা ও ববির পর্দা উপস্থিতিও সবার দৃষ্টি কেড়েছে ভালোভাবেই।