ঢালিউডের ছবিতে স্নেহা উলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারা তাঁর অনেকটা নাকি ঐশ্বরিয়া রাইয়ের মতো। লাকি: নো টাইম ফর লাভ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে ‘ঐশ্বরিয়া টু’ বলে খ্যাতি পেয়েছিলেন। এরপর তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণি ছবিতেও অভিনয় করছেন। স্নেহা উলাল এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন। ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবির নাম মোস্ট ওয়েলকাম। পরিচালক জানান, ২০ অক্টোবর ছবিটিতে অভিনয়ের ব্যাপারে স্নেহা উলালের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে।গতকাল শনিবার দেশে ফিরে মামুন বললেন, ‘স্নেহা উলালকে চুক্তি করাতেই ভারতের মুম্বাই গিয়েছিলাম। সেখানে সবকিছু চূড়ান্ত করে ফিরেছি। আগামী নভেম্বর মাস থেকে ছবিটির শুটিং করব মালয়েশিয়ায়। ডিসেম্বরে হবে বাংলাদেশে। ওই সময় স্নেহাও বাংলাদেশে আসবেন।’মামুন জানান, ছবিতে স্নেহা একজন দুর্নীতিবাজ বাবার মেয়ের চরিত্রে অভিনয় করবেন। বাবা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও মেয়ে চায় সৎ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। এ সময় স্নেহা এক বন্ধুর সন্ধান পায়। এই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অনন্ত।