ঢোল বাজানো শিখছেন শতাব্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনঢুলি’ ছবির জন্য ঢোল বাজানো শিখছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। পরিচালক তানভীর মোকাম্মেল জানিয়েছেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবনঢুলি’ ছবির কেন্দ্রীয় চরিত্র নিম্নবর্ণের এক দরিদ্র ঢুলি জীবনকৃষ্ণ দাসের চরিত্রে অভিনয় করছেন শতাব্দী।শতাব্দী ঢোল বাজানো শিখছেন যশোরের অভয়নগরের বাঁশরি গ্রামের মহাদেব ঢাকির কাছে। তাঁকে ঢাকায় আনা হয়েছে। শতাব্দীকে ঢোল বাজানোর কলাকৌশল শেখাচ্ছেন মহাদেব ঢাকি। শতাব্দী ওয়াদুদ বলেন, ‘আমাকে “জীবনঢুলি” ছবিতে অনেক ঢোল বাজাতে হবে। এটি ব্যতিক্রমী ছবি। সে কারণেই নতুন করে আবার ঢোল বাজানোর ওপর তালিম নিচ্ছি।’ তিনি জানান, তাঁর নতুন ছবির কাজ অক্টোবর মাসে শুরু হবে।শতাব্দী এখন রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নায়করাজ’খ্যাত রাজ্জাকের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে তাঁর ভালো লাগছে।সরকারি অনুদানের ‘জীবনঢুলি’ ছবিতে আরও আছেন জ্যোতিকা জ্যোতি, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, রিমু বিশ্বাস, ইকবাল আহমেদ, পরেশ আচার্য প্রমুখ অভিনয়শিল্পী।