ঢোলের তালে ‘লাভানি’ নাচলেন বিদ্যা (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান বলিউডের চলচ্চিত্র ‘ফেরারি কি সওয়ারি’তে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘লাভানি’ নেচেছেন। ঢোলের তালে এ নাচ নাচার জন্য বিদ্যাকে খাটতেও হয়েছে প্রচুর। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ।লাভানি নাচ প্রসঙ্গে বিদ্যা বলেছেন, ‘আমি নৃত্যশিল্পী নই। বরং আমি একজন অভিনেত্রী। তাই লাভানি নাচ ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। এ নিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে। এই নাচের সঙ্গে পরতে হয়েছে লাল রঙের মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী পোশাক।’নাচের চেয়েও সব ধরনের চরিত্রে অভিনয় করাটা উপভোগ্য বলেই মনে করেন ৩৩ বছর বয়সী বিদ্যা। বিদ্যা জানিয়েছেন, ‘অভিনয় যতটা উপভোগ করি, নাচ ঠিক ততটা নয়। তবে আমরা প্রচুর পরিশ্রম করি। যখন আমি সেটে উপস্থিত হয়েছি তখন চলছে উদ্দাম নাচ।’রাজেশ মাপুসকারের পরিচালনায় ‘ফেরারি কি সওয়ারি’ ১৫ জুন মুক্তি পাবে।