তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকাগোর একটি স্কুলে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি বাজানো হয়েছিল। ছাত্রছাত্রীদের বলা হয়েছিল, এই গান শোনার ‘অত্যাচার’ থেকে বাঁচতে হলে তহবিলে দান করতে হবে। উল্লেখ্য, মাত্র তিন দিনে সেই তহবিলে এক হাজার ডলার জমা পড়েছিল!

স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় শাকিরা গানের দল থেকে বাদ পড়েছিলেন। কারণ, গানের শিক্ষকের দাবি ছিল, শাকিরার কণ্ঠস্বর নাকি ‘লাইক আ গোট’ (ছাগলের মতো)!
চীনে এক ব্যক্তি বিমানভ্রমণের সময় অতিরিক্ত ওজন বহনের ব্যয় (এক্সট্রা ব্যাগেজ চার্জ) এড়ানোর জন্য ৭০টি কাপড় পরিধান করেছিলেন। কর্মকর্তাদের মতে, ‘তাঁকে সুমো কুস্তিগিরের মতো দেখাচ্ছিল!’

জ্যাকি চ্যান একবার হাতের মুঠোর ভেতর একটি ডিম রেখে ১২টি কংক্রিটের খণ্ড ভেঙেছিলেন, কিন্তু ডিমটি ভাঙেনি!
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ