তথ্যচিত্রে রবীন্দ্রনাথের আঁকা ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবার তাঁর আঁকা সেই সব ছবি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সুকান্ত রায়। নাম পেইন্টার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলোর পাশাপাশি এখানে তুলে ধরা হয়েছে, ছবিগুলো তিনি যেখানে বসে এঁকেছেন—সেই স্থানগুলোর দৃশ্য, ছবিগুলোর পেছনের গল্প আর গান। গানগুলো গেয়েছেন ইন্দ্রানী সেন, অপ্রতীম সেন ও শর্বানী সেন। তথ্যচিত্রটি ডিভিডিতে প্রকাশ করেছে ভারতের চ্যানেল বি এন্টারটেইনমেন্ট। ঢাকায় পাওয়া যাচ্ছে মগবাজার গ্রান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিকে।