তনুশ্রী পদক
তনুশ্রী নাট্যধারার তরুণ নাট্যকর্মী ছিলেন। সবে মাত্র দুটি নাটকে তখন অভিনয় করেছেন। চোখে-মুখে থিয়েটার নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আর শেষ হলো না। মাঝপথেই শেষ। তাঁর জীবনের যবনিকা ঘটে গেল। ২০০০ সালের ২৯ নভেম্বর ছিল দিনটি। এ দিনটিকে ধরে প্রতিবছরই নাট্যধারা তাঁর নামে পদক প্রবর্তিত করে আসছে। নাট্যধারার প্রধান অলোক বসু বললেন, ‘তনুশ্রী তরুণ নাট্যকর্মী। যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করতে পারিনি। সেই স্বপ্ন এ প্রজন্মের তরুণেরা এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস। এ কারণে আমরা তাঁর স্মৃতি সৃজনশীল তরুণ নাট্যকর্মীর মাঝে খুঁজে পেতে চাই। তাঁর নামে প্রবর্তিত পদক সৃজনশীল তরুণদের দেওয়া হয়।’আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় ১১তম এই পদক দেওয়া হবে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। তনুশ্রীর ওপর স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। বক্তব্যের শিরোনাম: ‘মুক্তির এক খোয়াব : ভূমি ফিরে দেখা: বাংলাদেশের মুক্ত নাটকের বিচার’। এর ওপর আলোচনায় অংশ নেবেন মামুনুর রশীদ, মলয় ভৌমিক ও আসাদুজ্জামান দুলাল। সভাপতিত্ব করবেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু।এ পযর্ন্ত যাঁরা এ পদক পেয়েছেন তাঁরা হলেন: সাইদুর রহমান লিপন, নাসিরুল হক খোকন, আমিনুর রহমান মুকুল, ত্রপা মজুমদার, দিলীপ চক্রবর্তী, রাহুল আনন্দ, আশীষ খন্দকার, সামিনা লুৎফা নিত্রা, কামাল উদ্দিন কবির প্রমুখ।