তনুশ্রী পদক পেলেন সুদীপ চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৩’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও নাট্যনির্দেশক সুদীপ চক্রবর্তী। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যধারা এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারের হাত থেকে পদক নেন সুদীপ। এ সময় আরও উপস্থিত ছিলেন লাকী ইনাম ও নাসরীন জাহান। পদক ছাড়াও ১০ হাজার টাকার চেক দেওয়া হয় সুদীপকে। সুদীপ মঞ্চনাটক নিয়ে গবেষণা করছেন। তাঁর নির্দেশিত নাটকগুলোর মধ্যে রক্তকরবী, মহাজনের নাও, লাল জমিন, ফণা, বিভাজন, জ্যোতিসংহিতা ও ম্যাকবেথ দর্শকনন্দিত হয়েছে। সম্প্রতি তিনি থিয়েটারের কালজয়ী দুটি নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় ও কোকিলারা নতুন করে নির্দেশনা দিয়েছেন।