তনুশ্রী পদক ২২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও নাট্যধারা দিতে যাচ্ছে সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক। আগামী ২২ জুন, শনিবার বিকেল পাঁচটায় তনুশ্রী পদক ২০১৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের পথিকৃৎ অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। সম্মানিত অতিথি থাকবেন অভিনয়শিল্পী লাকী ইনাম ও লেখক নাসরীন জাহান। নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদকের প্রচলন শুরু হয় ২০০১ সালে। এ পর্যন্ত যাঁরা তনুশ্রী পদক পেয়েছেন তাঁরা হলেন সাইদুর রহমান, নাসিরুল হক, আশীষ খন্দকার, ত্রপা মজুমদার, আমিনুর রহমান, কামালউদ্দিন কবির, দিলীপ চক্রবর্তী, জগলুল আলম, রাহুল আনন্দ, সামিনা লুৎফা নিত্রা, শুভাশিস সিনহা ও দেবাশীষ ঘোষ।