তন্ময়ের 'পালকঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পালকঘর’-এর প্রচ্ছদ
‘পালকঘর’-এর প্রচ্ছদ

তন্ময়ের অ্যালবামের নাম পালকঘর। অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। তন্ময় এখানে ১০টি গান গেয়েছেন।
তন্ময় বলেন, ‘অ্যালবামের প্রথম ছয়টি গান আমার নিজের পছন্দের। অন্যগুলো বাণিজ্যিক দিক বিবেচনা করে গেয়েছি। পালকঘর অ্যালবামটি আমার অনেক দিনের স্বপ্নের বাস্তবায়ন। বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার সময় বন্ধুদের সঙ্গে মিলে যখন ব্যান্ড গড়েছিলাম, তখন থেকেই নিজের অ্যালবাম প্রকাশের স্বপ্ন দেখছি। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি তাও প্রায় এক যুগ হলো। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরেছি।’