তপন সিংহের নয়টি ছবির খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মান ‘দাদা সাহেব ফালকে’ পাওয়া পরিচালক তপন সিংহের নয়টি ছবির মূল প্রিন্ট পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রয়েছে তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশ। এ ব্যাপারে তপন সিংহের পরিবার থেকে পুনার ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউটের সংগ্রহশালায় যোগাযোগ করা হয়। কিন্তু কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি। তপন সিংহের ছেলে অনিন্দ্য সিংহ জানিয়েছেন, তিনি এখন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি কারও কাছে এই হারানো নয়টি ছবির প্রিন্ট থাকে, তাহলে তিনি তা সংগ্রহ করবেন। তপন সিংহের হারানো ছবির তালিকায় রয়েছে প্রথম ছবিঅঙ্কুশ (১৯৫৪), টনসিল (১৯৫৬), কালামাটি (১৯৫৭), ক্ষুধিত পাষাণ (১৯৬০), হাঁসুলি বাঁকের উপকথা (১৯৬২), দ্বিভাষিক ছবি সাগিনা মাহাতো (১৯৭০), এখনই (১৯৭১), এক যে ছিল দেশ (১৯৭৭) ও আদমি ঔর অউরাত (১৯৮২)।