তপুর বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে করলেন সংগীতশিল্পী তপু। কনে নাজিবা সেলিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় তপুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তপু বলেন, ‘কথা ছিল, ২৪ আগস্ট আংটি বদলের অনুষ্ঠান হবে। কিন্তু শেষ পর্যন্ত উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের কাজটিই সেরে ফেলতে হয়েছে। আগামী বছরের গোড়ার দিকে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।’ তপু আরও বলেন, ‘আমাদের পরিচয়টা বছর তিনেকের। আমাদের ভালো লাগাকে দুই পরিবার মেনে নিয়েছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়।’২০০৭ সালের শেষ দিকে ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গানটি দিয়ে সংগীতজগতে অল্প সময়ে জনপ্রিয় হন তপু। এসেছে দুটি অ্যালবাম। তাঁর সর্বশেষ অ্যালবামের নাম সে কে।