তবুও থাকছেন এমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে আজকের তারকা বানাতে বড় ভূমিকা রেখেছেন পরিচালক ডেভিড ইয়েটস। ‘হ্যারি পটার’ সিরিজের সেই পরিচালকের সঙ্গে আবার কাজ করার সুযোগ এসেছিল এমা ওয়াটসনের। ইয়োর ভয়েস ইন মাই হেড ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন এমা। আর সেই ছবির পরিচালক ইয়েটস।
ছবিটি নিয়ে পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। মাঝখানে সবকিছু আটকে গিয়েছিল। এরই মধ্যে পাল্টে গেছে পরিচালক। তবে ইয়েটসের সঙ্গে কাজ করতে অভ্যস্ত হলেও এই ছবিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমা। আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। পিটিআই।