তমালিকা কর্মকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন বদরুন্নেছা কলেজে উচ্চমাধ্যমিকের ছাত্রী। তাঁর আগে থেকেই মঞ্চের সঙ্গে আমার সখ্য ছিল। আমার মা আরণ্যকে কাজ করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই আমার আরণ্যকে যাওয়া-আসা। সেই যাওয়া-আসা থেকেই মঞ্চের প্রতি টান অনুভব করি। ১৯৯২ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় আরণ্যক নাট্যদলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করি। নাটকটির নাম ছিল পাথর। মামুনুর রশীদের লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন আজিজুল হাকিম। এ নাটকে আমি কাজলী চরিত্রে অভিনয় করি। এরপর অভিনয় করি আরণ্যকের আরেকটি জনপ্রিয় নাটক ইবলিস-এ। এখানে আমি বিকল্প চরিত্রে কাজ করি। এখানে ছিল ছোট বউয়ের চরিত্র। এটি নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। এরপর একে একে করেছি খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন প্রভৃতি নাটকে। এখন করছি শত্রুগণ, রাঢ়াঙ এবং বিদ্যাসাগর নাটকে।