প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা বিরোধী পক্ষ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী ‘না বলা কথা’। গতকাল বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুজ্জামান, ইউল্যাবের পরিচালক জুড উইলিয়াম আর জেনিলো ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মেহরিন আহমেদ। আজ ও কাল বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।
আবদুশ শহীদ সম্মাননা পদক
বিপ্লবী আবদুশ শহীদের শততম জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে আবদুশ শহীদ সম্মাননা পদক দেওয়া হবে।