তরুণদের জন্য ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মের জন্য রোমান্টিক ধাঁচের ছবি বানাতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান রেড চিলিস ইডিয়ট বক্স। প্রচারিত হবে এমটিভিতে। টিভি চ্যানেলটি এত দিন রোমাঞ্চকর অভিযানভিত্তিক রিয়ালিটি শো প্রচার করেছে। এখন থেকে তারা রোমান্টিক ছবি প্রচার করবে। ছবি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে রেড চিলিসকে। রেড চিলিস ইডিয়ট বক্সের সঙ্গে মাইলস্টোন মুভিজ প্রাইভেট লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানও শামিল হয়েছে এ কর্মযজ্ঞে। তরুণ প্রজন্মের জন্য ছবি বানানোর এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন রেড চিলিসের কর্ণধার অভিনেতা শাহরুখ খান। ওয়েবসাইট।