তরুণী গায়িকারা বেশি ধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধনাঢ্য নারী তারকাদের মধ্যে শীর্ষস্থানটি মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রের (৫৬) দখলে। তিনি একাই উপার্জন করেন ২০ কোটি ৩০ লাখ পাউন্ড। পরের তিনটি স্থান যথাক্রমে গায়িকা বিয়ন্স নোয়েলস (২৯), ব্রিটনি স্পিয়ার্স (২৮) ও লেডি গাগার (২৪) দখলে। নোয়েলসের আয় পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ড। তৃতীয় স্থানে থাকা ব্রিটনির আয় চার কোটি ১০ লাখ পাউন্ড। আর লেডি গাগা উপার্জন করেন চার কোটি পাউন্ড। তরুণ এই তিন গায়িকার সম্মিলিত আয়ের চেয়ে অপরাহ একাই বেশি আয় করেন। উপার্জনের দিক থেকে পপসম্রাজ্ঞী ম্যাডোনাকে পঞ্চম স্থানে ঠেলে দিয়েছেন তরুণ এই তিন তারকা। ওয়েবসাইট।