তহবিল গঠনে অ্যাগুইলারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের (এলএসিএমএ) জন্য ৪৫ হাজার বর্গফুটের নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নকশা করেছেন স্থপতি রেঞ্জো পিয়ানো। আগামী ২৪ সেপ্টেম্বর ভবনটির উদ্বোধন উপলক্ষে জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ক্রিস্টিনা অ্যাগুইলারাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কৃর্তপক্ষ বলছে, অতিকায় ওই ভবন নির্মাণের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। ফলে তাদের তহবিলে টান পড়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ এই আয়োজন। আমন্ত্রিত অতিথিদের দেওয়া অনুদান থেকে তহবিল সংগ্রহ করবে জাদুঘর কর্তৃপক্ষ। সাধারণের জন্য অনুষ্ঠানের টিকিট মূল্য পাঁচ থেকে দশ হাজার ডলার ধার্য করা হয়েছে। ‘এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি।’ বললেন অ্যাগুইলারা। ওয়েবসাইট।