তহবিল জোগাড়ে পিন্টো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসির দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহে সহায়তা করলেন স্লামডগ মিলিয়নিয়ার ছবির তারকা ফ্রিদা পিন্টো। সঙ্গে ছিলেন হলিউড তারকা রবিন উইলিয়ামস, রকশিল্পী লার্স উলরিক ও আরও অনেকে। তহবিল সংগ্রহে সম্প্রতি এক নিলাম ডাকের আয়োজন করা হয়। সেখান থেকে ৮৫ লাখ ডলার জোগাড় হয়। রবিন উইলিয়ামসের সঙ্গে রাতের খাবার খেতে নিলামে ডাক ওঠে এক লাখ ডলার। ফ্রিদা পিন্টোর সঙ্গে ভারত ভ্রমণের জন্য ডাক ওঠে ৭৫ হাজার ডলার। আর শিল্পী লার্স উলরিকের স্টুডিও ঘুরে দেখতে ও তাঁর কাছ থেকে ড্রাম বাজানো শিখতে এক ব্যক্তি ৩৫ হাজার ডলারে নিলাম ডেকে নেন। ওয়েবসাইট।