তাঁকে ভেবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলেন ডিজেনারেস
এলেন ডিজেনারেস

এবারের অস্কার উপস্থাপনা করেছেন তিনি। টক শো উপস্থাপনা করেই হয়ে গেছেন তারকা। সেই এলেন ডিজেনারেসের জীবনকাহিনি নিয়ে নাকি ছবিও হয়েছিল। এত দিন পরে এসে ডিজেনারেস ফাঁস করলেন, ২০০০ সালে মুক্তি পাওয়া স্যান্ড্রা বুলকের ছবি মিস কনজিনিয়ালিটি তাঁর জীবনের গল্প নিয়েই বানানো।
৫৬ বছর বয়সী এই উপস্থাপিকা বলেন, ‘ছবির কাহিনি আমাকে ভেবেই লেখা। আমি তখন এমির সহ-উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় ছবিটার কাহিনিকার আমাকে দেখেছিলেন, কীভাবে বিশেষ ধরনের পোশাক ও উঁচু হিল পরে হাঁটতে হয়, আমি সেটাই শিখছি।’ পিটিআই।