তাঁদের দেখা বাংলাদেশের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিয়া আফরিন
সামিয়া আফরিন

বিজয় দেখার আনন্দ একেকজনের ভাষায় একেক রকম। গ্যালারিতে বসা দর্শকেরা জয়ের আভাস পেলেই বিজয় উল্লাসে ফেটে পড়েন। কিন্তু কমেন্ট্রি বক্সে আটকা পড়া ক্রিকেটভক্তদের কী খবর? বিজয়কে তাঁরা দেখেছেন কীভাবে? কথা হচ্ছে এ সময়ের তরুণ কয়েকজন ক্রিকেট ধারাভাষ্যকার ও উপস্থাপককে নিয়ে। গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয়কে তাঁরা উদ্যাপন করেছেন কীভাবে?

সামিয়া আফরিন, উপস্থাপক, গাজী টিভি


আমি ওই মুহূর্তে স্টেডিয়ামে গাজী টিভির স্টুডিওতে। ভারতের ২৫ ওভার ব্যাটিংয়ের পরই মনে হয়েছে বাংলাদেশ আজ (১৮ জুন) জিতবে। এটা নিয়ে স্টার স্পোর্টস-এর যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছিলাম। আরও পাঁচ ওভার খেলার পরে তো আমি পুরো নিশ্চিত হয়েছি। এরপর যখন খেলা শেষ হলো, পুরো কমেন্ট্রি বক্সে হুলুস্থুল পড়ে গেল!

মারিয়া নূর
মারিয়া নূর

মারিয়া নূর, উপস্থাপক, গাজী টিভি

আমার আফসোস, গতকাল আমি খেলার শেষ পর্যন্ত স্টেডিয়ামে থাকতে পারিনি। খেলার মধ্যভাগে বাসায় চলে এসেছি। খেলার শুরুতে ও মধ্যবিরতিতে ক্রিকেট এক্সট্রা অনুষ্ঠানটি করেছি। তবে খেলার শুরু থেকেই মনে হচ্ছিল আজ বাংলাদেশ জিতবে। অনুষ্ঠানে আমার সঙ্গে থাকা দুজন অতিথির কথায়ও সেটা বুঝেছিলাম। সত্যি কথা হলো, বাংলাদেশ এখন নিয়মিতই জিতবে। আর বাংলাদেশের বিজয়ের অনুভূতির কোনো ভাষা নেই।

সারিয়া তানজিম
সারিয়া তানজিম

সারিয়া তানজিম, ধারাভাষ্যকার, রেডিও স্বাধীন

সাকিব ও সাব্বিরের ব্যাটিংয়ের সময়ই আমার মনে হয়েছিল বাংলাদেশ জিতবে। আর তাসকিন যখন প্রথম উইকেটটা নিল, তখনো পুরোপুরি নিশ্চিত। আসলে জয়ের ব্যাপারটা এখন ধারাবাহিক হয়ে গেছে। তবে ভারতের বিরুদ্ধে জয়টা অন্য রকম।

মাহফুজুল আলম
মাহফুজুল আলম

মাহফুজুল আলম, ধারাভাষ্যকার, রেডিও ভূমি

আগের দিন দুই অধিনায়কই বলেছিলেন, মেলবোর্নের স্মৃতি ভুলে গেছেন। কিন্তু আমরা যাঁরা সমর্থক, তাঁদের কিন্তু তা ঠিকই ছিল। বৃহস্পতিবার খেলার সময় বারবারই মনে হয়েছে মিরপুরে নয়, খেলা হচ্ছে মেলবোর্নে। তাই প্রতিশোধটা নিতেই হবে। আর বাংলাদেশের খেলার দিন আমরা অন-এয়ারে বলে দিই, ‘আজ আমরা পক্ষপাতদুষ্ট ধারাভাষ্য দেব। আজ আমরা বাংলাদেশের সমর্থক।’ আশা করি এটুকুতেই সবাই বুঝে গেছেন বাংলাদেশের বিজয়ে আমাদের স্টুডিওর অবস্থা।