তাঁর মনে সংশয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে আজ বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবি তাঁর মনে সংশয়। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন তিশা, মীর সাব্বির, রওনক হাসান, সোহেল খান প্রমুখ।
অভাবের সংসারে পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় বিউটি। মা-বাবার বয়স হওয়ার কারণে সংসারে দায়িত্ব পড়ে তার ওপর। অন্যদিকে, মা-বাবার চিন্তা মেয়েটির বিয়ে নিয়ে। বিউটি আসে চাচাতো ভাইয়ের বাসায়। তাকে দেখে মুগ্ধ হয় এই বাড়ির বড় ছেলে ইমরান। বিউটি এ বাসায় কাজ করে। ইমরানের কারণে এ বাসা থেকে চলে আসে বিউটি। চাকরি নেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এখানেও প্রেমের প্রস্তাব।