তাঁর শেষ গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইত্যাদি’ অনুষ্ঠানে শেষ গান করেন আজম খান। গত বছরের ২৯ অক্টোবর বিটিভিতে প্রচারিত হয় অনুষ্ঠানটি। গানটির কথা হলো, ‘আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান, জারি-সারি-ভাটিয়ালি এক মায়ের সন্তান, আমি আজম খান...’। গানটি লিখেছেন মনি জামান এবং সুর করেছেন আবুল খায়ের। গতকাল রোববার চ্যানেল আই ও বাংলাভিশনে আজম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গানটি বিভিন্ন সময় প্রচার করা হয়। আজও দেখানো হবে। গানটির জন্য ‘ইত্যাদি’র উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেতকে অনুরোধ জানানো হয় চ্যানেল দুটি থেকে। এদিকে চ্যানেল আই থেকে আরও জানানো হয়, আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আজম খানের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন সরাসরি দেখানো হবে।