তাঁরা তিন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাপ্তি, শতাব্দী ওয়াদুদ ও অদিতি
সমাপ্তি, শতাব্দী ওয়াদুদ ও অদিতি

শতাব্দী ওয়াদুদ, সমাপ্তি আর অদিতি—তাঁরা তিন ভাই। তাঁরা তিনজনই যুক্ত আছেন অভিনয়ের সঙ্গে। এত দিন অভিনয় করেছেন আলাদা নাটকে। এবার তিনজনকেই পাওয়া গেল একই নাটকে। ধারাবাহিক নাটকটির নাম ডিবি। প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। শতাব্দী বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের জন্য দারুণ মজার। আমি তো মঞ্চ থেকে অভিনয় শুরু করেছি। এরপর টিভিতে অভিনয় করছি। চলচ্চিত্রেও অভিনয় করছি। কিন্তু আমরা তিন ভাই একসঙ্গে কোনো নাটকে কিংবা চলচ্চিত্রে অভিনয় করিনি। এবার হঠাৎ করে সুযোগটা পেয়ে গেলাম। আসলে গল্পটাই সে রকম। গল্পের কারণেই আমরা একসঙ্গে অভিনয় করছি।’
ডিবি ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম।