তাঁরা তিনজন অস্ট্রেলিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র তারকা ফেরদৌস ও মৌসুমী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। বেড়াতে নয়, তাঁরা সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানগুলোর আয়োজন করেছে কমফোর্ট হোমস। গতকাল রোববার সকালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মুঠোফোনে কথা বলেন ফেরদৌস ও মৌসুমী। জানালেন, তাঁরা সিডনি ও ক্যানবেরায় চারটি অনুষ্ঠানে অংশ নেবেন। মেলবোর্নেও একই প্রতিষ্ঠানের আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের। সব কটি অনুষ্ঠানই আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য।ফেরদৌস বলেন, ‘এবারই প্রথম অস্ট্রেলিয়ায় আমরা দুজন একসঙ্গে এসেছি।’ আর মৌসুমী বললেন, ‘কাজের ফাঁকে আমরা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করব। সময় পেলে একটু বেড়ানোর ইচ্ছা আছে।’ সব কটি অনুষ্ঠানেই গান করবেন আঁখি আলমগীর। ১২ জুলাই নাগাদ তাঁরা দেশে ফিরবেন।