তাঁরা দুই আদিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার তাঁদের দেখা যাবে আদিবাসীর চরিত্রে। ঈদের জন্য নির্মিত ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ নামের একটি টেলিছবিতে তাঁদের এ চরিত্রে দেখা যাবে। টেলিছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সম্প্রতি বান্দরবানে টেলিছবিটির বেশির ভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আজ কুমিল্লার লালমাই পাহাড়ে এর সর্বশেষ শুটিং হবে। টেলিছবির গল্প পুরোটাই আবর্তিত হয়েছে উবা নামের একটি কাল্পনিক গোষ্ঠীকে কেন্দ্র করে। টেলিছবির গল্প প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এখানে উবা নেহাতই কল্পনাপ্রসূত একটা সহজিয়া জনগোষ্ঠীকে দেখানো হবে। প্রমিত বাংলা ভাষা বা প্রচলিত আদি ভাষা কাহিনির পরাবাস্তবতাকে ব্যাহত করতে পারে—এ আশঙ্কায় ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ-এ প্রচলিত বাংলা ভাষার সঙ্গে কিছু কিছু অপভ্রংশ যোগ করে একটা নতুন বাচনভঙ্গি তৈরির চেষ্টা করেছি মাত্র।’টেলিছবিটিতে অভিনয় প্রসঙ্গে সামিয়া বলেন, ‘প্রথম দিকে ভীষণ ভয়ে ছিলাম। সচরাচর আমাদের এখানে যে ধরনের নাটক হয়, তা থেকে এটা পুরোপুরিই আলাদা। এখানে আমাকে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে আমার একটা দুঃখ থাকবে যে এখানে আমাকে অনেকেই হয়তো চিনতে পারবে না। সেটা আমার সুখের মাঝেই দুঃখ হয়ে থাকবে।’অন্যদিকে পার্থ বড়ুয়া বলেন, ‘উজ্জ্বলের সঙ্গে এর আগেও আমি কয়েকটি নাটকে কাজ করেছি। কাজের ক্ষেত্রে ওর আলাদা একটা স্টাইল আছে। সেখানে আসলে নিজেকে সমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। এ ছাড়া টেলিছবিটিতে আমাকে একেবারে ভিন্ন একটি গেটআপে উপস্থাপন করা হবে।’ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ টেলিছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, দিলীপ চক্রবর্তী, মোর্শেদ নোমানসহ শতাধিক আদিবাসী।উল্লেখ্য, গত ঈদে মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় টেলিছবি যে জীবন ফড়িংয়ের বেশ প্রশংসিত হয়েছিল।