তাঁরা দুজন লাইলী-মজনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাইলী ও লাইলী, প্রিয়তমা লাইলী/মজনু ও মজনু, প্রাণপ্রিয় মজনু/শাহজাদা কায়েস ছিলাম, তোমার প্রেমে মজনু হলাম/শাহজাদী লাইলী আমি, তোমাকে মেনেছি স্বামী’—এ কথাগুলো ঈদের আগে প্রচারিতব্য ইত্যাদি অনুষ্ঠানের একটি গানের। আর এ গানের মাধ্যমে পর্দায় লাইলী ও মজনুরূপে আবির্ভূত হচ্ছে ছোট পর্দার দুই মডেলিং ক্রেজ নিরব-সারিকা। গানটির চিত্রায়ন নিয়ে দুজনেই বেশ উচ্ছ্বসিত ।ইত্যাদির কাজ প্রসঙ্গে নিরব বলেন, ‘সংকেতদা (হানিফ সংকেত) বরাবরই আমার অসম্ভব পছন্দের মানুষদের একজন। তাঁর সঙ্গে কাজ করতে পারাটাই সৌভাগ্যের ব্যাপার। আমি আসলে খুব ভাগ্যবানই যে এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি।’আর সারিকা বলেন, ‘আমি ছোটবেলা থেকে ইত্যাদি দেখে আসছি। কখনো সেই অনুষ্ঠানে কাজ করব, এটা ভাবিনি। এবারই প্রথম আমার ইত্যাদিতে কাজ করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি দর্শক-সমাদৃত এ রকম একটি অনুষ্ঠানে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।’