তাঁরা দুজনই বোবা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ বড়ুয়া ও সুমাইয়া শিমু—দুজনই বোবা। কেউ বিশ্বাস করবে এ কথা? বাস্তবে তো তাঁদের একজন গলা ছেড়ে গান করেন, অন্যজন সারাক্ষণ সংলাপ আওড়ান; অথচ এ দুজনকে দেখা যাবে বোবার চরিত্রে! এই গল্পের নাম কী নাটকে অভিনয় করছেন তাঁরা? গতকাল মঙ্গলবার সকালে তাঁরা শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি নির্মাণ করছেন ইফতেখার ফাহমি।নাটকে দেখা যাবে, পার্থ ও শিমু দুজনই কথা বলতে পারেন না। তাঁরা অনেক আগে থেকে পরস্পরকে চেনেন। তাঁদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। একে-অপরকে এক মুহূর্ত না দেখলে তাঁরা স্থির থাকতে পারেন না। কিন্তু একদিন ঘটে অঘটন। গায়েবি এক শক্তিবলে তাঁরা কথা বলা শুরু করেন। সবকিছুই যেন এলোমেলো হয়ে যায়। আস্তে আস্তে দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়। তুমুল ঝগড়া। তারপর...।পরিচালক জানালেন, গল্পের শেষে চমক থাকবে। আর তখনই নাটকের সব সমস্যার জট খুলতে থাকে।