তাঁরা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ফিরোজ রশীদ সভাপতি, চলচ্চিত্র প্রদর্শক সমিতিভারতীয় ছবি তো এ দেশের মানুষ কোনো রকম সেন্সর ছাড়াই সারা দিন বসে দেখছে। সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। অথচ, আমরা যদি বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালা অনুযায়ী ভারতীয় চলচ্চিত্র এ দেশে আনি, তবে সেটা এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। সরকার রাজস্ব পাবে। আগে সিনেমা হল ছিল ১২০০টি। এখন আছে ৬০০টি। ঢাকা শহরে একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। তাঁরা বলছেন, ভারতীয় চলচ্চিত্র এলে দেশের চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবে। সিনেমা হলগুলো কি এ শিল্পের মধ্যে পড়ে না? এখন তো ভারতীয় ছবি এ দেশে নেই, তার পরও হলগুলো বন্ধ হচ্ছে কেন?আসল কথা হলো, এ দেশের সিনেমা এখন হয়ে গেছে এক শাকিব খাননির্ভর। মাসে শাকিবের একটা করে ছবি মুক্তি পায়। একটি ছবি দিয়ে সারা মাস প্রেক্ষাগৃহগুলো বাঁচতে পারে? তাই আমরা মনে করি, ভারতীয় চলচ্চিত্র এ দেশে এলে তখন যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হবে। প্রতিযোগিতা হবে। এতে করে চলচ্চিত্রশিল্পের উপকার হবে।সফর আলী ভূঁইয়া প্রেক্ষাগৃহ মালিক—অভিসার, নেপচুন, আগমন, অতিথিআমরা মনে করি, সরকার বাস্তবতা অনুধাবন করেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে আমদানি নীতিমালা প্রণয়ন করেছে, তার আলোকে আগামী ছয় মাসের মধ্যেই দেশে ভারতীয় চলচ্চিত্র নিয়ে আসতে পারব এবং তা সিনেমা হলে প্রদর্শন করতে পারব। আমাদের আটকাবে কে? তথ্য মন্ত্রণালয় সেন্সর ছাড়পত্র দেবে। আপত্তিকর ছবি আনতে দেবে না। যদি ভালো ছবি আনি, তবেই ছাড়পত্র পাব। যদি ছাড়পত্র দিতে না চায়, তবে আদালতে মামলা করা হবে। প্রয়োজন হলে সরকার নিয়ম করে দেবে যে বছরে ৫০ ভাগ দেশীয় চলচ্চিত্র প্রদর্শন করতে হবে। আমরা সেটা করব। কিন্তু ভারতীয় ছবি না আনলে, যে দর্শক ঘরে চলে গেছে, ঘরে বসে যারা বিনা পয়সায় ভারতীয় ছবি দেখছে, তাদের আর সিনেমা হলে ফিরিয়ে আনা যাবে না। তখন একে একে সব সিনেমা হল বন্ধ হয়ে যাবে। তখন দেখা যাবে, বাংলা চলচ্চিত্র প্রদর্শনের কোনো জায়গা নেই। ইফতেখার উদ্দিন নওশাদ ব্যবস্থাপনা পরিচালক, মধুমিতা সিনেমা লিমিটেডরাজধানীর প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুনলাম আনন্দ, ছন্দ প্রেক্ষাগৃহও বিক্রি হয়ে গেছে। শ্যামলী বন্ধ। মধুমিতা ভেঙে এখানে বহুতল ভবন নির্মাণের জন্য বলা হচ্ছে বারবার। কিন্তু আমরা একটা ঐতিহ্য ধরে রাখতে চাই। কিন্তু কী করে করব? গত বছর মোট ৪৫টি বাণিজ্যিক ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে আমি পেয়েছি ২২টি আর অভিসার পেয়েছে ২৩টি চলচ্চিত্র। ৫২ সপ্তাহে আমি ২২টি ছবি দিয়ে প্রেক্ষাগৃহ চালাতে পারব? চলচ্চিত্র এখন একজন নায়কের ওপর নির্ভরশীল হয়ে গেছে। ফলে প্রতি সপ্তাহে ছবি পাচ্ছি না। আজকে স্যাটেলাইট চ্যানেলে আমরা সারাক্ষণ ভারতীয় ছবি দেখি, দেশের বড় বড় বিলবোর্ডগুলোতে ভারতীয় শিল্পীদের ছবি, খবরের কাগজে ক্যাটরিনা কাইফের অর্ধপৃষ্ঠাজুড়ে ছবি ছাপা হয়, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু ভারতীয় ছবি প্রেক্ষাগৃহে এলেই বলা হচ্ছে যে সমাজ গেল, সংস্কৃতি গেল। আসলে আমাদের বাস্তবতা বুঝতে হবে। যতটুকু শুনেছি, বাইরের বড় ব্যবসায়ীরা ভারতীয় ছবি আনার উদ্যোগ নিয়েছেন। আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা বলেছি, তারা ছবি আনলে আমরা প্রদর্শন করব।মাহাবুবুর রহমান চেয়ারম্যান, স্টার সিনেপ্ল্যাক্সবাংলাদেশের ৯০ ভাগ দর্শক হিন্দি নাটক-সিনেমা দেখছে। যাঁরা বলেন যে সংস্কৃতি বা সমাজব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, সেটা ঠিক নয়। ধ্বংস হলে তো এত দিনে হতোই। আসলে ভারতীয় ছবি যদি এ দেশে অবাধে প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়, তাহলে হয়তো অনেকেই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ছবি নিয়ে আসবে। যাতে করে বাংলা ছবিকে একধরনের প্রতিযোগিতায় পড়তে হবে। আবার যদি ভালো মানের হিন্দি ছবিগুলো আসে, যেমন থ্রি ইডিয়টস আসে, তখন কিন্তু আমাদের নির্মাতারাও ভালো মানের ছবি বানাতে উৎসাহী হবেন। তবে একেবারে মুক্ত করে না দিলেও কিছু ভারতীয় ছবি দেশে আসতে দেওয়া উচিত। এতে করে আমরাও ওদের দেশে ছবি পাঠাতে পারব। আমাদের মনপুরার মতো ছবি ওদের দেশে চলতে পারবে।