তাঁরাই এবার বিচারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব্বির, কিশোর, নিশিতা, শশী—তাঁরা ছিলেন ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিভিন্ন আসরের সেরা ১০ প্রতিযোগীর অন্যতম। এবার তাঁরা বিচারক হলেন।জানা গেছে, রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর বাছাই পর্বে জ্যেষ্ঠ বিচারকদের সহযোগি বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে তাঁদের। সম্প্রতি চট্টগ্রামে বাছাই পর্বে জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে দেখা গেছে তাঁদের। এরপর দেশের বিভিন্ন জেলা শহরেও যাবেন তাঁরা।কিশোর বলেন, ‘দেশের জ্যেষ্ঠ বিচারকদের পাশাপাশি বাংলাদেশি আইডল কর্তৃপক্ষ আমাকে বিচারক নির্বাচন করেছে। এটা আমার জন্য বড় প্রাপ্তি। বিষয়টি আমার সংগীতজীবনে নতুন মাত্রা যোগ করবে।’নিশিতা বলেন, ‘আমি বিচারক—শুনে প্রথমে আমার নিজেরই খুব হাসি পেয়েছিল।’সাব্বির বলেন, ‘কয়েক বছর আগেও আমরা ছিলাম এ ধরনের আরেকটি প্রতিযোগিতার প্রতিযোগী।’শশী বলেন, ‘এত বড় আয়োজনের কর্তৃপক্ষ আমাকে যেভাবে ভেবেছে, তাতে আমি অনেক বেশি সম্মানিত হয়েছি।’বাংলাদেশি আইডল রিয়েলিটি শোর মূল বিচারক ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন।