তাইওয়ানের ‘মেডেল অব অনার’ সম্মাননা পেলেন অ্যাং লি
‘লাইফ অব পাই’খ্যাত তাইওয়ানিজ বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি পেলেন মেডেল অব অনার সম্মাননা। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ-এর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন অ্যাং লি।সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাং লি বলেন, ‘মূলত অস্কার পুরস্কারের কারণেই আমি এই সম্মাননা পেলাম। অস্কার পুরস্কারটি যেমন সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিলাম, এই সম্মাননাও আমি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। তাইওয়ানের শিল্প ও বিনোদন মাধ্যমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে দুটি অস্কার পাওয়ার পাশাপাশি চলচ্চিত্র ক্যারিয়ারে অর্জিত সাফল্যের স্বীকৃতি হিসেবে মেডেল অব অনার সম্মাননা পেয়েছেন অ্যাং লি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘চায়না নিউজ’। ২০০৭ সালে ‘ব্রোকব্যাক মাউন্টেন’ চলচ্চিত্রের জন্য সেরা নির্মাতা হিসেবে প্রথম অস্কার পেয়েছিলেন অ্যাং লি। গত বছর ‘লাইফ অব পাই’ চলচ্চিত্র তাঁকে এনে দিয়েছিল দ্বিতীয় অস্কার পুরস্কার। এ ছাড়া, অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছিল তাঁর পরিচালিত ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’।