তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজউদ্দীন আহমদ
তাজউদ্দীন আহমদ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন সারোয়ার তমিজউদ্দিন। ২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রের নাম তাজউদ্দীন আহমদ। গ্রন্থনা করেছেন সিমিন হোসেন রিমি।
সারোয়ার তমিজউদ্দিন জানান, তাজউদ্দীন আহমদ প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধের কিছু দুষ্প্রাপ্য চিত্র সংযোজন করা হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা, ১৯৫৩-৫৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম এবং ১৯৫৮-৬৯ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন—এই বিষয়গুলো প্রামাণ্যচিত্রটিতে প্রাধান্য পেয়েছে। পাশাপাশি আরও আছে ১৯৭১ সালের মার্চ মাসের অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস, ১৯৭৫ সালের আগস্ট থেকে নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি।
আজ ২৩ জুলাই শহীদ তাজউদ্দীন আহমদের জন্মদিন। সারোয়ার তমিজউদ্দিন জানান, এবার এই দিনটি উপলক্ষে প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে। আগামী ৪ আগস্ট মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।