তাজউদ্দীনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিভিন্ন সময়ে বন্দী হয়েছে নানাজনের ক্যামেরায়। পাঁচ বছর ধরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর এসব ছবি সংগ্রহ করা হয়েছে। আর সেসব ছবি নিয়ে তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে চলছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।
তাজউদ্দীন আহমদের সংগ্রামী জীবনের ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর মধ্যে বেশ কিছু ছবি আগে কখনো প্রদর্শিত হয়নি। মোট ২২০টি আলোকচিত্র রয়েছে এতে। প্রদর্শনী চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকে।